সর্বশেষ

স্বাস্থ্য

মুন্সিগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ঘিরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষা ও শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন কার্যালয়, মুন্সিগঞ্জের উদ্যোগে আয়োজিত এ সভায় সহযোগিতা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, পাথ এবং গ্যাভি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ক্যাম্পেইন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন