সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হাম টিকাদান ক্যাম্পেইন: পাবে ১ লাখের বেশি শিশু

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও, ১৬ এপ্রিল: ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে মেডিকেল অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলামসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং সিনিয়র সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলু, এসএম জসিম উদ্দিন, তানভীর হাসান তানু, পার্থ সারথি দাশ, ফাতেমা তুজ সোগরা ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ঠাকুরগাঁও জেলায় এ পর্যন্ত ১০৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। দেশে হাম ও রুবেলা সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে রোগ প্রতিরোধে গণটিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় আরও জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত জেলায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। উপজেলার বিভিন্ন এলাকা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, এই ক্যাম্পেইনের আওতায় জেলায় মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য মোট ১ হাজার ৩৬৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৬টি স্থায়ী এবং ১ হাজার ৩৫৭টি অস্থায়ী কেন্দ্র।

তিনি আরও জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকা প্রদান করা হবে।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই সবাইকে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে, সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলায় হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন