স্বাস্থ্য
পঞ্চগড়ে আগামী ২০ এপ্রিল থেকে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পৌরসভা পর্যায়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ এপ্রিল থেকে পঞ্চগড়ে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে আগামী ২০ এপ্রিল থেকে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পৌরসভা পর্যায়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভা সভাকক্ষে আয়োজিত এই সভায় শিক্ষক, ধর্মীয় নেতা ও কমিউনিটি পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। পৌরসভার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সীমা শারমিন।
সভায় জানানো হয়, জেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। আগামী ১১ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ সময় সিভিল সার্জন মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকাদান কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন