সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে সার বণ্টনে সিন্ডিকেটের অভিযোগ: ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে সার বণ্টন ব্যবস্থায় অনিয়ম ও একটি “অদৃশ্য সিন্ডিকেট” গড়ে ওঠার অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সার ডিলাররা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা “সিন্ডিকেট ভাঙো, কৃষক বাঁচাও” স্লোগানে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেন।

মানববন্ধন শেষে ডিলাররা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে সার বণ্টন ব্যবস্থায় বৈষম্য ও অনিয়ম দূর করার দাবি জানানো হয়।

ডিলারদের অভিযোগ, ইউরিয়া ও আমদানিকৃত নন-ইউরিয়া সারের বরাদ্দে বিএডিসি ডিলাররা বঞ্চিত হচ্ছেন, অথচ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ডিলাররা একচেটিয়া সুবিধা পাচ্ছেন। এতে বাজারে একটি অপ্রকাশ্য সিন্ডিকেট গড়ে উঠেছে, যার ফলে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না।

তাদের দাবি, অনেক ক্ষেত্রে কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে, ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং কৃষকের ওপর আর্থিক চাপ বাড়ছে।

ডিলাররা আরও জানান, গত বছরের নভেম্বরে প্রণীত ‘সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা’ দ্রুত বাস্তবায়ন করা হলে এই সংকট অনেকাংশে সমাধান সম্ভব। এটি বাস্তবায়িত হলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া সহজ হবে।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. শফিউল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, সদস্য খোরশেদ আলমসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ—বজলুর রশিদ চৌধুরী, তোফাজ্জল হোসেন, আখতারুজ্জামান, তহিদুল ইসলাম, সোহাগ হোসেন, জয়নাল আবেদীন, আব্দুস সালাম, জাহিদ হোসেন, শ্রী বিপুল অধিকারী এবং কৃষক ফেরদৌস আলম।

বক্তারা বলেন, এই আন্দোলন কেবল ডিলারদের নয়, বরং এটি কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন