সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে জ্বালানি তেলের তীব্র সংকট, দীর্ঘ লাইনে ভোগান্তিতে মোটরবাইক চালকরা

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় জেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহের কারণে জেলার ২৯টি ফিলিং স্টেশনের বেশিরভাগেই তেলের ঘাটতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে সাধারণ মানুষ, পরিবহন চালক ও কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।

গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ভোর রাত থেকেই মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রেই একজন গ্রাহককে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, ফলে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

করতোয়া ফিলিং স্টেশনের ম্যানেজার দেলোয়ার হোসেন জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্রাহকদের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না।

এদিকে, একই স্টেশনে জ্বালানি তেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন