কলাপাড়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষককের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ব্যবসায় শিক্ষা বিভাগের অর্পন হালদার।
ভুক্তভোগী শিক্ষার্থী রুমানা আক্তার (১২) জানান, ক্লাস চলাকালে শিক্ষক তাকে বাংলা বিষয়ে তিনটি প্রশ্ন লিখতে দেন। তিনি দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন। এতে শিক্ষক ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাত দিয়ে কয়েকটি আঘাত করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান বলেন, কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
১৪৩ বার পড়া হয়েছে