সর্বশেষ

জাতীয়

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিতে তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম।

এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ফোরামে যোগ দিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

ফোরামের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া পাকিস্তান, গাম্বিয়া এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মার্চের মাঝামাঝিতে তুরস্ক সফর করেন খলিলুর রহমান। সে সময় তিনি নির্বাচনী সমর্থন আদায়ের লক্ষ্যে তুরস্কে যান এবং হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণের পাশাপাশি এ সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন