সর্বশেষ

সারাদেশ

প্রধানমন্ত্রীর বগুড়া সফর ২০ এপ্রিল, ব্যাপক প্রস্তুতি 

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ এপ্রিল তাঁর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম বগুড়া সফর।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তারা ইতোমধ্যে জনসভাস্থলসহ বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন।

সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জেলা জজ কোর্টে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি বার সমিতির নবনির্বাচিত ভবন উদ্বোধন এবং বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন।

দুপুরে তিনি গাবতলীর বাগবাড়িতে নিজ পৈতৃক ভিটায় যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খালকাটা কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

এরপর বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন