সর্বশেষ

আইন-আদালত

এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।

সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এই আদেশ দেন আদালতের বিচারক সুমন ভুঁইয়া।

জানা গেছে, গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী এবং সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল শরিফুল হায়দার রফিক সরকার জানান, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি বহু মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি ধর্মীয় বিধান মেনে চলেন। তবে মুফতি আমির হামজা একটি বক্তব্যে তাকে ‘নাস্তিক’ বলে আখ্যা দেন, যা ধর্ম ও আইনের পরিপন্থী।

এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে বাদী চৌহালী উপজেলা আমলী আদালতে দণ্ডবিধির ২৯৬/৫০০/৫০৪ ধারায় মানহানির মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন