সর্বশেষ

সারাদেশ

কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ আহরণ ও বিপণনে নিষেধাজ্ঞা

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে তিন মাসের জন্য মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত পোনার স্বাভাবিক বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি এবং রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মৎস্য ব্যবসায়ী নেতারা।

বৈঠকে জানানো হয়, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী তিন মাস বহাল থাকবে।

এই সময়ে হ্রদে সব ধরনের মাছ আহরণ, বিপণন, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হবে, যাতে তারা এ সময়ে জীবিকা নির্বাহ করতে পারেন।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন