সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক রায়হান কবির।

মঙ্গলবার সকালে তিনি শহরের একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া কেন্দ্রের ভেতর ও বাইরে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো অসাধু চক্র সক্রিয় হতে না পারে।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। এ জন্য তিনি অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন