জামালপুরে ৮৫ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে এসএসসি, দাখিল, ভোকেশনালসহ এসএসসি সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলার সাতটি উপজেলায় মোট ৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিমা জানান, এসব কেন্দ্রে মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৫৫টি কেন্দ্রে ৩০ হাজার ৭৮ জন, দাখিল পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ৫ হাজার ৩২১ জন এবং ভোকেশনালসহ এসএসসি সমমানের পরীক্ষায় ১৭টি কেন্দ্রে ৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিমা, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে