সারাদেশ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সিংগাইরের সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৮:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী কেন্দ্রটিতে উপস্থিত হলে ওই সময় হলগুলোতে এসএসসি পরীক্ষা চলছিল। তার হঠাৎ আগমনে প্রশাসনিক কর্মকর্তা ও কেন্দ্র সচিব কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও পরবর্তীতে শান্তভাবে পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী পরীক্ষার হলগুলো ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, “পরীক্ষার পরিবেশ সুন্দর, পরীক্ষা ভালো হচ্ছে, প্রশাসন কঠোর আছে।”
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন