সর্বশেষ

সারাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস।

জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবার সরকারি ছুটি থাকায় টানা চারদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

তবে এই সময়ের মধ্যে ইমিগ্রেশন চেকপোস্ট আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও ভারতের পক্ষ থেকে বিধিনিষেধ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যত স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সূত্র জানায়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নির্বাচনকালীন ঝুঁকি কমাতে ভারতীয় কর্তৃপক্ষ এ পদক্ষেপ নিয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, সরকারি ছুটিসহ মোট চারদিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে এবং শনিবার সকাল থেকে তা আবার স্বাভাবিক হবে।

অন্যদিকে, বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন আনুষ্ঠানিকভাবে চালু থাকবে। তবে ভারতের পক্ষ থেকে পাসপোর্টধারী যাত্রী গ্রহণ না করায় বাস্তবে যাত্রী পারাপার বন্ধই থাকবে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন