সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ১০ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ২,৫৮৬ শিক্ষার্থী

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের মতো পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান জানান, কলাপাড়ায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট ১০টি কেন্দ্রে ২ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশি শেষে কেন্দ্রে প্রবেশ করানো হয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব আবদুর রহিম বলেন, শিক্ষার্থীরা যাতে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি মৃধা বলেন, “হলের পরিবেশ অনেক সুন্দর। প্রথম দিনের পরীক্ষা বলে একটু ভয় কাজ করছে। ইনশাআল্লাহ আজকের পরীক্ষা শেষ হলে সব ঠিক হয়ে যাবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব, পরীক্ষাকর্মী ও কক্ষ পর্যবেক্ষকদের নিয়ে ইতিমধ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৩৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন