সর্বশেষ

সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ভালুকার প্রবাসী তোতা মিয়া নিহত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সৌদি আরব সময় বিকেল ৩টার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দফতরীর ছেলে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তোতা মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করতেন এবং সেখানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।

নিহতের ভাতিজা আল ফাহাদ সোমবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তোতা মিয়ার বহনকারী জিপ গাড়িকে চাপা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন