সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রথম সংবাদ ও অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন–এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এনায়েতপুর আইসিএল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন চ্যানেলটির সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা একুশে ফোরামের জেলা কমিটির উপদেষ্টা সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, উন্নয়ন সংস্থা মানবমুক্তির নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের নেতৃত্বে চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে কেক কেটে একুশে টেলিভিশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন