সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে ডাকাতি: দুই ব্যবসায়ীর বাড়িতে হানা, স্বর্ণ ও নগদ লুট

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোররাতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর আনুমানিক চারটার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রামদা, চাপাতি ও ছুরিসহ ধারালো অস্ত্র নিয়ে তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাকে, তার স্ত্রী তন্নী আক্তার এবং মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা ঘরের আলমারি ভেঙে প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার এবং নগদ ৪ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

ডাকাতরা যাওয়ার সময় মুখ খুললে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় বলে জানান তিনি।

একই সময়ে পাশের বাড়ির ব্যবসায়ী লতিফ মিয়ার বাসাতেও ডাকাতির ঘটনা ঘটে। সেখানেও একই কায়দায় পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা।

ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এদিকে, এক রাতেই পরপর দুটি ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন