সর্বশেষ

সারাদেশ

গোয়ালন্দে ১০৩৬ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’, আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দে ১ হাজার ৩৬ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। পহেলা বৈশাখ (মঙ্গলবার) উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

একই সময়ে টাঙ্গাইল সদর উপজেলা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করতে এবং তাদের বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনতেই ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের সহায়তা আরও সহজ ও কার্যকর হবে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন