সর্বশেষ

সারাদেশ

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নৃত্য, সংগীত, বাদ্যযন্ত্র পরিবেশনা ও লাঠি খেলাসহ নানা ঐতিহ্যবাহী পরিবেশনা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী উন্মুক্ত মঞ্চের পেছনে জেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশ পরিবেশন করা হয়। এছাড়াও নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রাঙ্গণেও পৃথকভাবে পহেলা বৈশাখের নানা কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এছাড়াও জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পহেলা বৈশাখ উপলক্ষে জেলার সব উপজেলাতেই একইভাবে নানা সাংস্কৃতিক ও আনন্দঘন কর্মসূচি পালন করা হয়েছে।
 

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন