সর্বশেষ

সারাদেশ

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে: স্বাস্থ্য উপদেষ্টা

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতিকে সামনে রেখে সরকার ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে কৃষক কার্ড বিতরণ, আগামী জুনের মধ্যে হেলথ কার্ড চালু, কৃষি ঋণ মওকুফ, দুস্থদের সহায়তা, টিআর-কাবিখা কার্যক্রম বাস্তবায়ন এবং খাল খননসহ নানা উন্নয়নমূলক কর্মসূচি।

তিনি বলেন, দেশে হাম রোগ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের হাম টিকা ও ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হবে। সরকারের কার্যক্রমের ফলে হাম রোগ নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহার কমে গেছে বলেও তিনি উল্লেখ করেন। পরিস্থিতি দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ মুহাইমিন আল জিহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে মন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী লোকজ মেলা শুরু হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলায় বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন