সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় পহেলা বৈশাখের উৎসবমুখর শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পহেলা বৈশাখকে স্বাগত জানাতে অংশ নেন বিভিন্ন কর্মসূচিতে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের এটিএম মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়া সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

শোভাযাত্রা শুরুর আগেই সকাল থেকে এটিএম মাঠে জড়ো হন নানা বয়সী মানুষ। রঙিন পোশাকে, ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণ নিয়ে তারা নববর্ষকে বরণ করে নেন। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি তৈজসপত্র, মাথালসহ নানা লোকজ উপকরণ এবং বর্ণিল ফেস্টুন ও বেলুন শোভাযাত্রাকে করে তোলে আরও আকর্ষণীয়।

শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নববর্ষের সাংস্কৃতিক আয়োজন। এতে পরিবেশিত হয় গান, নৃত্যসহ নানা লোকজ ও আধুনিক পরিবেশনা। পাশাপাশি দিনব্যাপী সেখানে বসে লোকজ মেলা, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন