সর্বশেষ

সারাদেশ

পিরোজপুরে উৎসবমুখর বৈশাখী মেলা উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে একই স্থানে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসনের আয়োজনে আফতাব উদ্দিন কলেজ মাঠে অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আগামী সাত দিনব্যাপী এই বৈশাখী মেলায় থাকবে নানা ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন, যা দর্শনার্থীদের আনন্দ দেবে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন