সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা রঙিন পোশাক ও মুখোশ পরে শোভাযাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।

শোভাযাত্রা শেষে ডাকাতিয়া নদীর তীরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমানসহ প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

২৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০