বরগুনায় শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব ও ধর্ম সম্মেলন অনুষ্ঠিত
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনায় যুগাবতার শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পূজা, মাতৃ সম্মেলন, ধর্মীয় আলোচনা সভা এবং ভক্তিমূলক সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ মনষাতলী মহাসড়কে অবস্থিত মন্দির প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিজিতাত্মানন্দ মহারাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, যশোর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একাগ্রানন্দজি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের উপদেষ্টা আমল কৃষ্ণ তালুকদার নন্দ, উপদেষ্টা ডা. ধীরেন্দ্র নাথ সরদার, উপদেষ্টা সুখ রঞ্জন শীল এবং উপদেষ্টা সংকর কুমার রায়সহ অন্যান্যরা।
ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের সভাপতি শিবু ঘোষ।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সংগীত অনুষ্ঠিত হয়। শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব ও ধর্ম সম্মেলনে শতশত ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সবশেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
২৪৪ বার পড়া হয়েছে