সর্বশেষ

সারাদেশ

ভালুকায় ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০০ জন কৃষকের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন এবং অ্যাডভোকেট উসমান গনি মাখনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের আউশ আবাদে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন