সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় পোশাক শ্রমিক রুকমা খাতুনের মরদেহ উদ্ধার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়া থেকে রুকমা খাতুন নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে।

বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুকমা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার স্বামী মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়। তিনি আশুলিয়ার ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বাইপাইল বালুর মাঠ এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন