সর্বশেষ

আশুলিয়া

আশুলিয়ার জেলে পরিবারের ৮৫ শতাংশই সন্তানদের মাছ ধরার পেশায় দেখতে চান না

ঢাকার আশুলিয়ার তুরাগ নদীতীরবর্তী জেলে সম্প্রদায়ের আর্থ-সামাজিক জীবনে নানা সংকটের চিত্র উঠে এসেছে এক গবেষণায়। এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ জেলে পরিবারের দৈনিক আয় ৬০০ টাকা বা তার কম। আর ৮৫ শতাংশ অভিভাবক জানিয়েছেন, তারা সন্তানদের ভবিষ্যতে মাছ ধরার পেশায় দেখতে চান না।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান: নারীসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার অদূরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ চারজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাভার ও আশুলিয়ায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪

ঢাকার সাভার ও আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার লিটার চোলাই মদ এবং ১০০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

তুরাগ থেকে ৩ লাশ উদ্ধার: ফেসবুকের গুজব নিয়ে পুলিশের সতর্কতা

ঢাকার তুরাগ নদ থেকে দুই দিনের ব্যবধানে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন মো. সুমন (১৮), আরিফ হাসান রাকিব (২০) ও রনি মোল্লা (৩৫)। পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর নিখোঁজ ও মরদেহ উদ্ধারের দাবি ছড়িয়ে পড়লেও পুলিশ সদর দপ্তর এ ধরনের তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে।

আশুলিয়ায় ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামি বিদেশ সরকার (৫৫)-কে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যৌথ অভিযানে র‍্যাব-১, র‍্যাব-৪ ও র‍্যাব-১৩ অংশ নেয়।