সর্বশেষ

স্বাস্থ্য

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে ফরিদপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, বিএমএ ফরিদপুরের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর বিশ্বাস, প্রকৌশলী আদনান হোসেন অনু, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলাওল হোসেন তনু, জেলা খাদ্য কর্মকর্তা আজমল ফুয়াদ এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের সেনিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ বজলুর রশিদ খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আল আমিন সারওয়ার। সার্বিক সহযোগিতায় ছিলেন চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন