সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় হামে ১১ জনের মৃত্যু, আক্রান্ত সন্দেহে ১,২৩৬ শিশু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১ হাজার ২৩৬ শিশুর মধ্যে হাম সংক্রমণের সন্দেহ করা হচ্ছে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ২২৪ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২৩৬ জন। আর গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জনে।

এদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১,৩৯৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৮৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪,৬৩৫ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলাভিত্তিক হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সব মিলিয়ে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে মোট ২১ জনের।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন