সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় শ্রমিকদের অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন।

এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে জড়ো হন। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এদিকে অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন