যানজট
গাজীপুর-ঢাকা বিআরটি প্রকল্প বাতিল, হবে ছয় লেনের সড়ক
গাজীপুরের শিববাড়ী থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো সরিয়ে ছয় লেনের সাধারণ মহাসড়ক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য বিআরটি করিডরের স্টেশন ও লেন বিভাজক অপসারণ করা হবে। পাশাপাশি প্রকল্পের আওতায় নির্মিত দুটি দুই লেনের উড়ালসড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ঢাকা বাস র্যাপিড ট্রানজিট পিএলসিও বন্ধ করে এর কার্যক্রম সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায় নেওয়া হবে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি তীব্র যানজট: অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক সংস্কার কাজের কারণে সৃষ্ট এই দীর্ঘ যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই এক হৃদরোগী নারীর মৃত্যু হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা হাজার হাজার যাত্রী ও চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা : প্রতিমন্ত্রী
সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে এসব যানবাহনের নিবন্ধন ও নিবন্ধন নবায়ন করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গ্যাসের দাবিতে জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ
চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জামালপুর শহরের বাইপাস এলাকায় এ অবরোধ চলছে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহে বেপরোয়া অটোরিকশা: যানজট, দুর্ঘটনা ও অপরাধে জিম্মি নগরবাসী
ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল, তীব্র যানজট ও ক্রমবর্ধমান অপরাধে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ট্রাফিক নিয়ম অমান্য করে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে চালকরা সাধারণ যাত্রীদের জিম্মি করে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। সিটি কর্পোরেশন ও প্রশাসনের নানা উদ্যোগ সত্ত্বেও কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না এই অবৈধ যানবাহনের।