সর্বশেষ

সারাদেশ

ডিবি সেজে সিলেটে গরু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা প্রতারণা

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয় দিয়ে এক প্রতারক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ পুরান বাজারের কলাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হকলু মিয়া উপজেলার ভোগশাইল গ্রামের বাসিন্দা।

হকলু মিয়ার ভাষ্য অনুযায়ী, গরু কেনার উদ্দেশ্যে তিনি ৬১ হাজার টাকা নিয়ে বাজারে যান। এসময় এক ব্যক্তি নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে তার সামনে এসে একটি পরিচয়পত্র প্রদর্শন করে। পরে ওই ব্যক্তি তাকে তল্লাশি করে এবং লুঙ্গির ভাঁজে রাখা নগদ টাকা বের করে নেয়। কিছুক্ষণ পর সে স্থান ত্যাগ করলে হকলু মিয়া বুঝতে পারেন, তার ৫০ হাজার টাকার বান্ডিলটি নিখোঁজ।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি প্রতারণার ঘটনা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন