প্রতারণা
গাজীপুরে ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
গাজীপুরে সরকারি কর্মচারীর পরিচয় দিয়ে প্রতারণা ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে মো. রুবেল খাঁ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল, পুলিশের বিভিন্ন সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র, জাল সিলমোহর এবং বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে প্রতারণার অভিযোগ নারী উদ্যোক্তার
রাজশাহীতে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক লাঞ্ছনার অভিযোগ তুলেছেন এক নারী উদ্যোক্তা। শনিবার (৯ মে) নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উদ্যোক্তা মোছাঃ মাফরোজা বেগম।
কুড়িগ্রামে ভোক্তা প্রতারণা: ফিলিং স্টেশনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফিলিং স্টেশনকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, নারীসহ দুজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে নিম্নমানের চাল বিতরণের মাধ্যমে প্রতারণার অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কবিরাজি প্রতারণা: জামালপুরে কন্টেন্ট ক্রিয়েটরসহ মূলহোতা গ্রেফতার
জামালপুরে অনলাইন “কবিরাজি”র নামে প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেন (২১)–কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ডিবি সেজে সিলেটে গরু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা প্রতারণা
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয় দিয়ে এক প্রতারক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।