সর্বশেষ

সাহিত্য

নিরাপদ সড়ক চাই—স্বপ্ন নয়, অধিকার!

লাকি জাদু
লাকি জাদু

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিরাপদ সড়ক চাই —স্বপ্ন নয়, অধিকার!
কেন তবে রাস্তায় নামলেই মৃত্যুর সাথে যুদ্ধ আর?
মহাসড়ক আজ লাশের মিছিল, রক্তে ভেজা পথ,
দায়িত্বহীনদের দৌরাত্ম্যে প্রতিদিন নতুন বিপদ।

নিরাপদ সড়ক চাই — স্বপ্নই থেকে যায়
মহাসড়ক আজ যেন মৃত্যুকূপের ছায়া।
নতুন কিছু নয় এ দৃশ্য, পুরনো ক্ষত বুকে,
রক্তে লেখা ইতিহাস, লুকায় কার সুখে?

অদক্ষ চালক স্টিয়ারিংয়ে—কার হাতে দিলেন প্রাণ?
অদক্ষ প্রশাসন নীরব কেন? কে নেবে এর জবাব?
প্রতিটি দুর্ঘটনা খুন—এটা দুর্ঘটনা নয়,
অবহেলা, লোভের আগুনে পুড়ে মরছে শত জনময়।

আইন যদি থাকে কাগজে, তবে সেই আইন লজ্জা,
মানুষ মরছে, তবুও কেন নেই কঠোর ব্যবস্থা?
কত প্রাণ হলো লাশ, দেখলে জাগবে ঘুমন্ত বিবেক?
কত মায়ের কান্না শুনলে নড়বে মানবিক আবেগ?

৫৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০