সর্বশেষ

জাতীয়

আজ রাতেই ১৩৩ অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

অন্যদিকে, সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২৪টি বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। এসব অধ্যাদেশ নিয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।

প্রায় ১৩ দিন বিরতির পর আজ পুনরায় বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়। আজকের অধিবেশন শেষে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ঈদ ও অন্যান্য ছুটির পর পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

২৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০