সর্বশেষ

সারাদেশ

তেল সংকটে সিরাজগঞ্জের পাম্পে ভোগান্তি, বাঘাবাড়ি ডিপো থেকে সরবরাহ অব্যাহত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত থাকলেও চাহিদার তুলনায় কম পাওয়ায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

শনিবার ছুটির দিনেও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলসহ টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরসহ মোট ১৯ জেলায় তেল সরবরাহ অব্যাহত ছিল। তবে ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করেছেন পাম্প মালিক ও শ্রমিকরা।

জেলার বিভিন্ন পাম্পে গিয়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের অনেককেই খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। পেট্রোল ও অকটেন না পেয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

পাম্প সংশ্লিষ্টরা জানান, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিক সেবা দিতে পারছেন না তারা।

এদিকে বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে ডিলারদের কাছে তেল সরবরাহ চালু রয়েছে। ডিপোর ইনচার্জ আবুল ফজল মোহাম্মদ সাদেকিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ডিপো কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ যাতে অতিরিক্ত মজুদ করতে না পারে, সেজন্য প্রয়োজন অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে বলে তারা দাবি করেন।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন