সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে তেল সংকট, বন্ধের মুখে পাম্প—চরম ভোগান্তিতে গ্রাহক

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
উত্তরবঙ্গসহ টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর অঞ্চলে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র শাহজাদপুরের বাঘাবাড়ী অয়েল ডিপুতে সরবরাহ অব্যাহত থাকলেও সিরাজগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে তীব্র তেল সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

জেলা শহর ও বেলকুচি উপজেলার বিভিন্ন পাম্পে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন নিয়ে গিয়েও পেট্রোল ও অকটেন না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তবে কিছু পাম্পে সীমিত আকারে ডিজেল সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

পাম্প মালিক ও শ্রমিকদের দাবি, গত পরশুদিন বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে যে পরিমাণ তেল পাওয়া গেছে, তা গতকাল রাতেই শেষ হয়ে যায়। ফলে বুধবার ভোর থেকেই অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। সংকট নিরসনে দ্রুত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে সংকটের মধ্যে কিছু গ্রাহক বাড়তি দামে হলেও তেল সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন।

তবে বাঘাবাড়ী অয়েল ডিপোর ইনচার্জ আবুল ফজল মোহাম্মদ সাদেকিন জানিয়েছেন, ডিপোতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তার ভাষ্য অনুযায়ী, গতকাল ডিপো থেকে ১ লাখ ৪৩ হাজার লিটার অকটেন, ৩ লাখ ৮৮ হাজার লিটার পেট্রোল এবং ২১ লাখ ৪৪ হাজার লিটার ডিজেল বিপণন করা হয়েছে। এছাড়া আজ সকাল পর্যন্ত ডিপোতে ১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রয়েছে।

তিনি আরও জানান, ছুটির দুই দিনে ১০ থেকে ১১টি তেলবাহী জাহাজ ডিপোতে এসেছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ থাকলেও দেশের অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি। গ্রাহকদের অযথা আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান ডিপোর এই কর্মকর্তা।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন