সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে এমপির স্বজনদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সংসদ সদস্যের স্বজনদের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে যায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার এলংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেনের দুই চাচাতো ভাই আনোয়ার হোসেন ও শিপলুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় অভিযুক্ত আনোয়ার, শিপলুসহ তাদের সমর্থকেরা পুলিশের গাড়ি লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ শুরু করেন। এতে পুলিশের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংসদ সদস্য আফজাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে এক ব্যক্তি নিজেকে তাঁর আত্মীয় পরিচয় দিয়ে জানান, এমপি একটি বৈঠকে ব্যস্ত আছেন, পরে তিনি কথা বলবেন।

এ বিষয়ে এমপির ভাতিজা রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় তাঁর চাচা বাড়িতে ছিলেন না। পারিবারিক বিরোধের জেরে উত্তেজনা তৈরি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা হামলা চালায় বলে তিনি দাবি করেন।

ঘটনার পর থেকে আনোয়ার হোসেন ও শিপলুর পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যাচ্ছে না।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘সংসদ সদস্যের স্বজনদের মধ্যে বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাদিক, আনোয়ার ও শিপলুসহ কয়েকজন আমাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন এই হামলা করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন