সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রাজিয়া সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, সহকারী সেক্রেটারি মুহাঃ ইয়াহইয়া খালেদ, নাচোল উপজেলা জামায়াতের আমীর মো. ইয়াকুব আলী, পৌরসভা আমীর মো. মুনিরুল ইসলাম এবং এনসিপির পৌরসভা সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন