সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পরিদর্শনে এসপি রুহুল কবীর খান

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গা প্রতিনিধি: দায়িত্ব গ্রহণের পরদিনই চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে তিনি এ পরিদর্শনে অংশ নেন।

এর আগে গত ১৬ মার্চ ২০২৬ তারিখে তিনি চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরদিনই জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সরেজমিনে দেখতে পুলিশ লাইন্সে যান তিনি।

পরিদর্শনকালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন নবাগত এই পুলিশ সুপার।

এসময় তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এর মধ্যে ছিল অস্ত্রাগার, রিজার্ভ অফিস, আরআই অফিস, পুলিশ মেস, ফোর্সের ব্যারাক, মেহমানখানা, ওয়াশরুম, পুলিশ লাইন্স জামে মসজিদ, ডিপার্টমেন্টাল স্টোর এবং ক্লথিং স্টোর।

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি কয়েকটি দিকনির্দেশনা দেন। বিশেষ করে পুলিশ মেসে উন্নতমানের খাবার নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, ব্যারাক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুযায়ী সদস্যদের ছুটি মঞ্জুরের বিষয়ে নির্দেশ দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন