সর্বশেষ

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৭ বছর আগে দায়ের করা ঝন্টু হত্যা মামলায় দুজনকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শফিউল্লাহ (৬০) নামের এক ব্যক্তিকে এ দণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) পৃথক আদালত এসব রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন রাখায় ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ী বাজারে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দর্শনায় বেকারিতে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার করায় জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় খাবারে অননুমোদিত ক্ষতিকর রং ও শিল্প লবণ ব্যবহারের দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দর্শনা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। একই সাথে প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গায় মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গভীর রাতে একটি বাড়ির পানির পাম্প বা মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম ওরফে বরু (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মোটরের বৈদ্যুতিক সংযোগের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পোনা অবমুক্ত

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জার্নিমতভেদ পেরিয়ে চুয়াডাঙ্গার উচ্চশিক্ষার স্বপ্নের সূচনা

২০১০ সালের কয়েকটি ধারাবাহিক বৈঠক, দীর্ঘ দেড় মাসের মতভেদ এবং শেষ পর্যন্ত ঐকমত্য—এসবের মধ্য দিয়েই চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তব রূপ নিতে শুরু করে। সেই সময়ের বৈঠক, জমি নির্বাচন, উদ্যোক্তাদের ভূমিকা এবং রাজনৈতিক-সামাজিক সমন্বয়ের অজানা ইতিহাস তুলে ধরেছেন ফারূক মাহমূদ।