সর্বশেষ

জাতীয়

কমলাপুর স্টেশনে ঈদযাত্রার মানুষের ঢল, সময়মতো ছাড়ছে সব ট্রেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ছাড়ার ঈদযাত্রার চিরচেনা দৃশ্য এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

সোমবার ছিল সরকারি শেষ কর্মদিবস। দিনশেষে রাত থেকেই ঘরমুখো মানুষের ঢল নামে স্টেশনজুড়ে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরেও একই চিত্র দেখা গেছে—প্রতিটি ট্রেনই যাত্রীতে পরিপূর্ণ অবস্থায় স্টেশন ছেড়েছে।

যাত্রীচাপ কয়েকগুণ বাড়লেও এখন পর্যন্ত ট্রেন চলাচলে কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ায় ভিড়ের মাঝেও যাত্রীদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

দিনের যাত্রা শুরু হয় ভোর ৬টায় রাজশাহীগামী ‘ধুমকেতু এক্সপ্রেস’ ছাড়ার মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে নীলনাগর, সুন্দরবন এক্সপ্রেস, এগারো সিন্দুর প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস নির্ধারিত সময়েই ঢাকা ত্যাগ করে।

স্টেশনে পরিবার নিয়ে অপেক্ষমাণ যাত্রী তাজুল ইসলাম জানান, ভিড়ের কথা মাথায় রেখেই তিনি ভোরে স্টেশনে এসেছেন। কঠোর নজরদারির কারণে বিনা টিকিটে কেউ প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

অন্যদিকে, সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী আহসান হাবিব শিমুল বলেন, পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিয়ে আজ নিজে যাত্রা করছেন। ট্রেন সময়মতো আসায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্টেশন ও প্ল্যাটফর্মে প্রবেশের সময় কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং দুই দফায় টিকিট পরীক্ষা করা হচ্ছে। এতে যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রেনে উঠতে সহায়তা করছে।

ভ্রাম্যমাণ টিটিই আফতাব জানান, টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে পরিবারের সদস্যসংখ্যার তুলনায় টিকিট কম থাকলে তাৎক্ষণিকভাবে নির্ধারিত ভাড়ায় স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শবে কদরসহ নির্বাহী আদেশে দীর্ঘ ছুটি পাওয়ায় এবারের ঈদে ঘরমুখো মানুষের চাপ তুলনামূলক বেশি।

১৫ ও ১৬ মার্চ অফিস খোলা থাকায় অনেকেই যাত্রা করতে পারেননি। ফলে মঙ্গলবার ভোর থেকেই শুরু হয়েছে মূল ঈদযাত্রার স্রোত। কমলাপুর স্টেশন ছাড়াও আশপাশের বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের আগের দিন পর্যন্ত এই চাপ অব্যাহত থাকবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন