সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাল পৌরসভা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা ডেঙ্গু প্রতিরোধ দিবসের সুযোগে কুয়াকাটা খাল ও আশপাশ এলাকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজন করা হয় সচেতনতামূলক কার্যক্রম।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী নিয়াজ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

অভিযান চলাকালীন কুয়াকাটা খাল, পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন পরিষ্কার করা হয়। জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌর প্রশাসক ইয়াসিন সাদেক জানান, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পৌরসভা নিয়মিতভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে।” তিনি স্থানীয় বাসিন্দাদেরও নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন