সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন তিন মাদক কারবারি। শুক্রবার দুপুরে তারা রূপগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণ করা ব্যক্তিরা হলেন রূপগঞ্জ সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার মিন্নত আলী ব্যাপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। স্থানীয় সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে তারা রূপগঞ্জ থানায় এসে নিজেদের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন জানান, রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে একটি নিরাপদ ও স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন এবং ভবিষ্যতে মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে মুচলেখা দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

২০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন