রূপগঞ্জ
রূপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলের রি-রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বালু ভরাটে জলাবদ্ধতা, জলসিঁড়ি প্রকল্প নিয়ে ২৪ গ্রামের মানুষের উদ্বেগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের নামে জমি অধিগ্রহণ বা ক্রয় না করেই কৃষিজমি ও বসতভিটায় বালু ভরাট এবং রাস্তা নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রকল্পের কারণে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং ইচ্ছাখালী খাল ভরাট হওয়ায় আশপাশের প্রায় ২৪টি গ্রামের মানুষ জলাবদ্ধতার সমস্যায় পড়েছেন। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
মাদকের বিরুদ্ধে রূপগঞ্জের ইউএনও, এমন উদ্যোগ চাই সারাদেশে
মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি একটি প্রজন্মের সম্ভাবনাকেও নষ্ট করে দিতে পারে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর ও ধারাবাহিক প্রশাসনিক পদক্ষেপের অভাবে অনেক ক্ষেত্রেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে মাঠপর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা আন্তরিক ও দায়িত্বশীল হয়ে আইন প্রয়োগে কঠোর হলে মাদকের বিরুদ্ধে যে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব, তার একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে শুনানি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ের আদালত এ দণ্ড দেন।
রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি সদস্য প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে এক সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় সাবেক সেনা কর্মকর্তা রাইসুল মিল্কিসহ দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
৩৮.৭৬ একর জমি অধিগ্রহণের খবরে রূপগঞ্জে উচ্ছেদ আতঙ্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৮ দশমিক ৭৬ একর জমি অধিগ্রহণের উদ্যোগের খবরে নতুন করে উচ্ছেদ আতঙ্কে পড়েছেন ফুলবাড়িয়া, শিমুলিয়া, কুলাদি ও ব্রাহ্মণখালী মৌজার শত শত বাসিন্দা। স্থানীয়দের দাবি, প্রস্তাবিত অধিগ্রহণে অন্তত ২০০ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। বসতভিটা, কৃষিজমি, পারিবারিক কবরস্থান ও জীবিকার প্রধান উৎস হারানোর আশঙ্কায় রয়েছেন সহস্রাধিক মানুষ। তাঁদের অভিযোগ, তিন দশক আগে পূর্বাচল উপশহর প্রকল্পের জন্য একবার ভিটেমাটি হারানোর পর এবার আবারও উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে তাঁদের।