সর্বশেষ

জাতীয়

এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে।

সেখানে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল, সিঙ্গাপুরে ভর্তি করা হবে।

শায়রুল কবির খান আরও জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চিকিৎসক ও মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন