সর্বশেষ

সারাদেশ

প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে তাদের কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

বুধবার নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে—যদি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটে এবং প্রবাসী শ্রমিকদের দেশে ফিরে আসতে হয়, তবে তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দেশে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন, কর্মসংস্থান কিংবা ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব পেয়েছিলাম। বর্তমানে তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যেও সেই কর্মস্পৃহা ও উদ্দীপনা দেখতে পাচ্ছি। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ সবাই যদি সরকারকে সহযোগিতা করে, তাহলে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে উন্নয়নের সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”

নুরুল হক নূর বলেন, “এই সরকার কারও প্রতিপক্ষ নয়; এটি দেশের সব মানুষের সরকার।”

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন