সর্বশেষ

সারাদেশ

শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

জা‌কির হো‌সেন, সুনামগঞ্জ
জা‌কির হো‌সেন, সুনামগঞ্জ

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জ শহরে শিশু রোগীর জন্য প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহের দায়ে ‘সিটি ফার্মেসি’কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এক ভুক্তভোগী তার শিশুর জন্য সিটি ফার্মেসি থেকে ওষুধ কেনেন। তবে ফার্মেসি কর্তৃপক্ষ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহ করে, যা সেবন করার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুর পিতা লিখিত অভিযোগ দায়ের করলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ। অভিযানের সময় ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী এর ২৫ শতাংশ অর্থাৎ ২০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হয়।

এছাড়া একই অভিযানে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আরও কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন