ওষুধ
কামালপুর বিদ্যালয় মাঠে বিজিবির দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেট: অঘোষিত মূল্য নির্ধারণের অভিযোগ
কুড়িগ্রামে ওষুধের বাজারে অঘোষিত মূল্য নির্ধারণ ও সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কম দামে ওষুধ বিক্রি করতে চাওয়ায় কিছু ফার্মেসিকে বাধা দেওয়া হচ্ছে, যার ফলে ভোক্তারা ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারছেন না।
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জ শহরে শিশু রোগীর জন্য প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহের দায়ে ‘সিটি ফার্মেসি’কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ঝিনাইদহের কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট, ভোগান্তিতে রোগী
ঝিনাইদহে সরকারি কমিউনিটি ক্লিনিকগুলোতে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় ওষুধ না থাকায় রোগীরা দিনের পর দিন খালি হাতে ফিরছেন।
ওষুধ কোম্পানির ‘কৌশলগত ব্যবসা’ নিয়ে অভিযোগ উপদেষ্টার
ওষুধ কোম্পানিগুলো নানা কৌশলে নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্য পূরণ করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
ঘুমের ওষুধের কারণে নারী ফুটবল দলের অধিনায়কের মৃত্যু
প্রাণবন্ত হাসি, খেলার মাঠে দুর্দান্ত দৌড়ঝাঁপ আর চোখভরা স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা খাতুন। তবে মাত্র ১৬ বছর বয়সেই থেমে গেল তার পথচলা।